গাড়িতে ওঠার আগে করণীয়:
১. খাবারের সতর্কতা: ভারী খাবার, বিশেষ করে তেলে ভাজা খাবার পরিহার করুন। লেবু বা সেভেন আপ পান করতে পারেন বা সঙ্গে রাখুন।
২. অর্থের প্রস্তুতি: যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখুন। তবে অনলাইন মানি বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট মেথড ব্যবহার করাই উত্তম।
পরিচয়পত্র: নিজের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখুন।
গুরুত্বপূর্ণ সরঞ্জাম: মোবাইল ও পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ করে নিন। চার্জার, মাল্টিপ্লাগ, পানির বোতল, মানিব্যাগ, চিরুনি, এবং নিত্যপ্রয়োজনীয় প্রসাধনী ব্যাগে রাখুন।
পর্যাপ্ত পোশাক: ভ্রমণের দিনসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় পোশাক সঙ্গে নিন।
পানির সতর্কতা: বাইরের পানি কম পান করুন। ফিল্টার করা বা কেনা পানি সাথে রাখুন।
গন্তব্য সম্পর্কে ধারণা: গুগল ম্যাপ ও অন্যান্য সাইট থেকে নির্ধারিত স্থানের আপডেট দেখে নিন। গন্তব্যের আশপাশে পরিচিত কেউ থাকলে তাকে জানিয়ে রাখুন।
আবহাওয়া বিবেচনা: ভালো আবহাওয়া বুঝে পরিকল্পনা করুন যাতে আপনার ভ্রমণ আরও উপভোগ্য হয়।
সোশ্যাল মিডিয়া আপডেট: প্রতিটি স্টপেজে নিজের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়াতে আপডেট থাকতে পারেন।
ভ্রমণকালীন খাবার: মহাসড়কে খাবারের অতিরিক্ত দাম এড়াতে বাড়ি থেকে রেডি-মেড খাবার নিয়ে যান।
ভিডিও রেকর্ডিং: যেকোনো অসংগতি রেকর্ড করার জন্য একটি ভালো মানের ক্যামেরা বা মোবাইল ডিভাইস সঙ্গে রাখুন।