Interesting Places

ভাষানী নভোথিয়েটার – বাংলাদেশের প্রথম ও একমাত্র নভোথিয়েটার

নভোথিয়েটার

অজানাকে জানার আগ্রহ মানুষের চিরন্তন। আর যখন এটি বিনোদনের মাধ্যমে সম্ভব হয়, তখন আকর্ষণ আরও বেড়ে যায়! বিজ্ঞানের প্রতি মানুষকে আরও আগ্রহী করতে রাজধানী ঢাকার তেজগাঁও বিজয় সরণীর মোড়ে নির্মাণ করা হয়েছে ভাষানী নভোথিয়েটার

নভোথিয়েটার নামের সঙ্গে ‘থিয়েটার’ যুক্ত থাকলেও এটি সাধারণ সিনেমা হলের মতো নয়। ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই নভোথিয়েটারে রয়েছে ৫ ডি মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, ৫ ডি ইন্টারঅ্যাকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিট গ্যালারি, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি এবং গ্রহ ও সৌরজগতের প্রতিরূপ। এছাড়া, এখানে রয়েছে ১৫০ আসনের আধুনিক মিলনায়তন, ৫০ আসনের কনফারেন্স রুম, র‍্যাম্প, হাইড্রলিক লিফট এবং ভূগর্ভস্থ পার্কিং সুবিধা

৫ ডি থিয়েটার ও রাইড সিমুলেটর

৫ ডি থিয়েটারের ১২০ ডিগ্রি কোণের বিশাল পর্দায় উচ্চক্ষমতাসম্পন্ন প্রক্ষেপণ যন্ত্র ব্যবহার করা হয়। এতে বর্ণিল আলোকচ্ছটা, অ্যাস্ট্রোভিশন ছবি ও স্কাইক্যান ভিডিওর মাধ্যমে দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করা হয়।

রাইড সিমুলেটরটিতে রেসিং কার, অ্যাক্রোবেটিক অ্যারোপ্লেন, মনোরেল, স্পেসক্র্যাফট, প্রাচীন পিরামিডের কোস্টার এবং এয়ারক্র্যাফট ফাইবারে চড়ে রোমাঞ্চ অনুভব করা যায়। এটি ৩০ আসনবিশিষ্ট, যা দর্শকদের একটি বাস্তবধর্মী অভিজ্ঞতা দেয়।

প্রদর্শনীর সময়সূচি

প্রদর্শনী অনুষ্ঠিত হয় শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার

  • সকাল ১০:৩০, দুপুর ১২:০০, বেলা ২:০০, বিকাল ৩:৩০ এবং ৫:০০

শুক্রবার:

  • সকাল ১০:০০, ১১:৩০, দুপুর ২:৩০, বিকাল ৪:০০, ৫:৩০

বুধবার বন্ধ থাকে। এছাড়া, গ্রীষ্মকালে (মার্চ-অক্টোবর) একটি অতিরিক্ত সন্ধ্যা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

টিকিট মূল্য

  • প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী: ১০০ টাকা
  • ৫ ডি মুভি থিয়েটার: ৫০ টাকা
  • ৫ ডি ইন্টারঅ্যাকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটর: ৫০ টাকা
  • ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি: ১০০ টাকা
  • রাইড সিমুলেটর: ২০ টাকা

নোট: ২ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট প্রয়োজন নেই। টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে তিন দিন আগে অগ্রিম টিকিট ক্রয় করা সম্ভব।

যোগাযোগ

  • ঠিকানা: বিজয় সরণী, তেজগাঁও, ঢাকা।
  • ফোন: ৯১৩৯৫৭৭, ৯১৩৮৮৭৮, ৮১১০১৫৫, ৮১১০১৮৪
  • ওয়েবসাইট: www.novotheatre.gov.bd

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি বা বাসে করে বিজয় সরণীর নভোথিয়েটারে আসা যায়। ফার্মগেট বা জিয়া উদ্যান পর্যন্ত এলে, সেখান থেকে মাত্র ৫ মিনিট হাঁটলেই নভোথিয়েটারে পৌঁছানো যাবে।

Related Articles

৯ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button